ছোটগল্প: “তিয়ানা তিয়ানা”
একইসাথে সবাই মনে রাখবেন, শুধুমাত্র বাতিকগ্রস্থ অপরাধীদের ব্রেন ব্লক করতে “তিয়ানা তিয়ানা” সাজা প্রযোজ্য হবে। অন্য কেউ কোনোভাবে কাউকে মালা হাতে “তিয়ানা তিয়ান” বলতে এমনকি উৎসাহিত করাও যাবে না। সেটি হবে দণ্ডণীয়। বহুকাল আগের কথা। ছোট্ট একটি দেশ। দেশের নাম যাপিয়াত। যাপিয়াতের একটি ছোট্ট গ্রাম কোবেংটা। সেই গ্রামে ছিল একজন চোর, অদ্ভূত সে চোর। সাজা দিয়ে কোনো লাভ হত না। জেলে রাখলে জেলের মধ্যে বসেই সে চুরি করত। বিচার চলাকালীনও সে চুরি করত। একবার তো বিচারকের কলম চুরি করে ফেলল, ফলে বিচারক আর রায় লিখতে পারল না। অবশেষে তাকে চেক করে কলম পাওয়া যায় তার পকেটে। লোকটির নাম হুগ্গিসা। বিচারক হুগ্গিসাকে ঐদিন আর কোনো সাজা দেয় না। বিচারের জন্য আবার একটা তারিখ নির্ধারণ করে দেয়। তারিখের আগেই হুগ্গিসার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ জমা পড়ে। হুগ্গিসা এক অদ্ভুত চোর, কিছুই যখন চুরি করতে পারে না, তখন নিজের ঘর থেকে জিনিসপত্র চুরি করে মানুষকে দিয়ে আসে। ফলে তার স্ত্রী পুত্ররাও তার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছে। এক সপ্তাহ পর বিচারের নতুন তারিখ নির্ধারণ করে বিচারক ভাবছে, কী করা যায়, হুগ্গিসার মাথায় সবসময় নিশ্চয় চুরি ঘ...